নিয়োগ পেলেন ৩৩তম বিসিএসে ক্যাডারপ্রাপ্তরা
৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আট হাজার ১০৫ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার।
এদের মধ্যে দুই হাজার বাহাত্তর (২০৭২) জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে এবং ছয় হাজার ৩৩ জনকে সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখা এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করে।
নিয়োগ দিতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের সাড়ে ছয় মাসেরও বেশি সময় পর এ নিয়োগ দেয়া হলো।
গত বছরের ২১ নভেম্বর আট হাজার ৫২৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে ৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ অগাস্টের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের পদায়ন করা কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ে যোগদান না করলে তিনি চাকরিতে যোগ দিতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
