নেত্রকোণায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২৮ বছর বয়সী ওই যুবকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ওসি মুশফিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বধ্যভূমির পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
ময়নাতদন্তের জন্যে লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
