২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভরা মৌসুমেও ধরা পড়ছে না ইলিশ

জলবায়ু পরিবর্তনের কারণে ভরা  মৌসুমেও ভোলাসহ দক্ষিনাঞ্চলে ইলিশের দেখা নেই।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 04:51 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

স্থানীয় জেলেরা বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, বঙ্গোপসাগরের মোহনা, মেঘনা ও তেতুলিয়া নদীতে শতশত জেলে প্রতিদিনই রুপালি ইলিশের আশায় জাল ও নৌকা নিয়ে নদীতে গিয়ে শূন্য হাতে ফিরছে।   

ভোলা সদরের শিবপুর খালের মাতার মাছঘাটের ব্যবসায়ী নিরব ও সিরাজ জানান, প্রতিবছর এ সময়ে মাছঘাটে (আড়ৎ) ক্রেতাদের হাঁকডাকে সরগরম থাকলেও এ বছর তা নেই।

আড়তে খালি বাক্স নিয়ে বসে থাকে কর্মচারীরা। আর বেতন গুনছেন আড়তদাররা।

ভোলার মৎস্য কর্মকর্তা প্রিতিষ কুমার মল্লিক জানান, জলবায়ু পরিবর্তন হওয়ায় ইলিশের পরিভ্রমণের সময় পরিবর্তিত হয়েছে। আর তাই ইলিশের মৌসুম থাকা সত্তেও মাছ জালে ধরা দিচ্ছে না।

সাগরে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এবং ঝড়ো হাওয়া না থাকায় সাগর থেকে ইলিশ নদীতে  আসছে না।

তার মতে ঝড়ো আবহাওয়াসহ বৃষ্টিপাত বাড়লেই ইলিশ পাওয়া যাবে।