২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জালটাকাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ির রেল গেইট এলাকা থেকে ৩৮টি ৫০০ টাকার জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2014, 04:21 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

সদরঘাট থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।  

আটককৃতের নাম- আবু তাহের মিয়া (৩৭)। তার বাড়ি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে।

“সেখানে ওই পথচারীকে দেখে পুলিশের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে ১৯ হাজার টাকা মূল্যমানের ৩৮টি ৫০০ টাকার জালনোট পাওয়া যায়।”

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।