বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
বরিশাল নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে গ্যাস্টারবাইন এলাকায় এ দুর্ঘটনায় মৃত মাহাতাব হাওলাদার (৩৫) নগরীর রূপাতলী এলাকার রফিক হাওলাদারের ছেলে।
বরিশাল কোতোয়ালি থানার (ওসি) মতিয়ার রহমান জানান, ওষুধ প্রস্তুতকারী কোম্পানি অপসোনিন গ্রুপের নির্মাণাধীন একটি ভবনে কাজ করছিলেন মাহাতাব।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহতম হওয়ার পর শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
