২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ২ দিন পর এক ব্যক্তি লাশ উদ্ধার

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় নিখোঁজের দুদিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2014, 03:15 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

বুধবার সকালে উপজেলার মান্দিয়া গ্রামের খালের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আালি হক  (৪০) উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের সোবহান মণ্ডলের ছেলে।

হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সোমবার সন্ধ্যায় কে বা কারা মোবাইল ফোনে আলি হককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেন নি। সকালে মান্দিয়া গ্রামের জিকে খালের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশটি আলির বলে শনাক্ত করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “আলিকে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।”