সাভারে হোটেলে ব্যবসায়ীর লাশ উদ্ধার
সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে ‘ইউনাইটেড আবাসিক হোটেল’ থেকে লাশ উদ্ধারের পর এক যুবককে আটক করা হয়।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, নিহত কালু মিয়া (৫৫) কাঁচামালের ব্যবসা করতেন। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগর এলাকায়।
ওসি আরো জানান, হোটেল থেকেই আটক আরিফকে (২৮) জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শিবকাটালি গ্রামে।
হোটেলটির সুপারভাইজার রাজিব আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার রাত ৮টার দিকে কালু মিয়া হোটেলের ৩০২ নম্বর কক্ষে ওঠেন। মঙ্গলবার দুপুরেও তার সাড়াশব্দ না পেয়ে কক্ষের দরজা খুলে মৃতদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।
