২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার দুপুরে বিশ্বনাথপুর গ্রামের চাঁদ শিকারী মাঠে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। 

মৃত রিতু আরা (১০) বিনোদপুর ইউনিয়নের বাখর আলী বিশ্বনাথপুর গ্রামের আনারুল ইসলামের মেয়ে।

পরিবারের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটি সোমবার বিকালে আম কুড়াতে গিয়েছিল। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না।

রিতুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।