২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই করার সময় অস্ত্রসহ ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 06:40 PM

মঙ্গলবার ভোরে এরশাদ নগরের বাঁশতলা এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টঙ্গী এরশাদ নগরের হযরত আলী (২৫), বাবু (২১), শুকুর আলী (২৫), আসলাম  মিয়া (২৫), ও রাজু (২৪) এবং জয়দেবপুরের হাসান মিয়া (২২)।

এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি, তিনটি ছোরা ও একটি রাম দা উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ভোর সাড়ে ৪টার দিকে এরশাদ নগরের বাঁশতলা এলাকায় ছিনতাইয়ের সময় এলাকাবাসী তাদের ধরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।

এ ব্যাপারে টঙ্গী থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।