২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা, আসামি ছিনতাই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

সোমবার সন্ধ্যায় দরবস্ত ইউনিয়নের গোন্ধববাড়ী গ্রামে এ হামলায় আহত পুলিশের উপ-সহকারী পরিদর্শক আব্দুল হামিদ (৩৭) ও কনস্টেবল জহুরুল ইসলামকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, প্রতারক জ্বিনের বাদশা চক্রের সক্রিয় সদস্য একাধিক মামলার আসামি পিচ্চি হেলালকে গ্রেপ্তার করতে উপ-সহকারী পরিদর্শক আব্দুল হামিদের নেতৃত্বে ওই এলাকায় একদল পুলিশ পাঠানো হয়।

সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে পিচ্চি হেলালকে গ্রেপ্তার করা হয়।

এ খবর পেয়ে প্রতারক জ্বিনের বাদশা চক্রের সদস্যরা একত্রিত হয়ে পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

ওসি জাহিদুল আরো জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু জ্বিনের বাদশা চক্রের সদস্যরা গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।