২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোসাইরহাটে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 08:38 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

মৃত সাফিয়া বেগম কুচাইপট্টি ইউনিয়নের মাইঝারা গ্রামের আবদুল জলিল বেপারীর স্ত্রী। পুলিশ আবদুল জলিল বেপারীকে আটক করেছে।

সাফিয়ার বাবা নজরুল ইসলাম জানান, ২০১০ সালে গোসাইরহাটের মাইঝারার হাসেম বেপারীর ছেলে আবদুল জলিল বেপারীর সঙ্গে তার মেয়ে সাফিয়া বেগমের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই তাকে জলিল যৌতুকের জন্য মারধর করত।

শুক্রবার যৌতুকের দাবিতে সাফিয়াকে স্বামী প্রচণ্ড মারধর করে।

সোমবার তিনি (নজরুল ইসলাম সরদার) তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কর্মপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।   

গোসাইরহাট থানার ওসি আবদুল মান্নান জানান, গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।