২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

বিরতিহীনভাবে পাবলিক পরীক্ষা নেয়া বিষয়ক শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে বরিশালের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 04:20 PM

Updated : 13 Oct 2022, 12:19 PM

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে  তারা এ মানববন্ধন করে।

‘বরিশালের সচেতন শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়।

শিক্ষার্থীরা জানায়, প্রশ্নপত্র ফাঁসের দায়ভার সাধারণ শিক্ষার্থীরা নেবে না।

এ সময় প্রশ্নপত্র ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য দেয় মনিষা চক্রবর্তী, আলী জোহেব, আতিক মাহমুদ, শোভন, আরাফাত ইসলাম দিদার, মিহিরান জাবির ও অন্যরা।