২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইগাতীতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি অস্ত্র ব্যবসায় জড়িত বলে পুলিশের দাবি।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2014, 11:31 AM

Updated : 22 Aug 2022, 06:39 PM

রোববার রাত সাড়ে ৮টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশের একটি দল সীমান্তের সন্ধ্যাকুড়া ব্রিজের কাছে এ অভিযান চালায়। 

গ্রেপ্তার লিটন কোচ ওই উপজেলার রাংটিয়া গ্রামের গুন্দরাম কোচের ছেলে।

এসময় তার কাছ থেকে ৭ পয়েন্ট ৬২ বোরের একটি পিস্তল ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয় বলে জানান শেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লিটনকে রাতেই শেরপুর ডিবি অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি একজন অস্ত্র ব্যবসায়ী।”

লিটনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে। জব্দকৃত অস্ত্র ও ম্যাগজিন ঝিনাইগাতী থানার হেফাজতে রয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য লিটনকে সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করে সোমবার আদালতে তোলা হবে বলেও জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নজরুল।