২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বন্দুকযুদ্ধের পর অস্ত্রসহ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের আকবর শাহ এলাকায় বন্দুকযুদ্ধের পর অস্ত্র ও চাঁদাবাজি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 12:48 PM

Updated : 22 Aug 2022, 06:39 PM

আকবর শাহ থানার ওসি আবদুল মজিদ জানান, শনিবার গভীর রাতে এক নম্বর ঝিল এলাকা থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলিসহ নূর-ই-আলম ওরফে নূরুকে (২৯) গ্রেপ্তার করা হয়।

ওই এলাকার দুনু মিয়া ভাণ্ডারির ছেলে নূরুর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বিভিন্ন অভিযোগে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।

তিনি বলেন, “রাতে এক নম্বর ঝিল এলাকা থেকে নুরুকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নূরু ও তার সহযোগীরা গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়।

“এক পর্যায়ে সহযোগীরা পালিয়ে গেলেও অস্ত্রসহ নূরুকে গ্রেপ্তার করা হয়।”