ঢাকায় মুরগি ব্যবসায়ী ‘নিহত’
রাজধানীর মিরপুরে মুরগি ব্যবসায়ী এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পল্লবী থানার এসআই মুনিরা আক্তার জানান, রোববার সকালে মিরপুর ১০ নম্বর সিটি করপোরেশন মার্কেটের নিচ থেকে সোহেল (১৮) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
সোহেল ওই বাজারে মুরগির ব্যবসা করত বলে জানান এসআই মুনিরা।
তিনি বলেন, “মার্কেটের দশ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা। তবে সে আত্মহত্যা করেছে, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
