স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার
পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের জন্য এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন টেবিলে যান। তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও এ সময় উপস্থিত ছিলেন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ মোনাজাত পরিচালনা করেন।
ইফতার অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শেখ ফজলে নুর তাপস, মাহাবুব আরা গিনি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
