২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 11:52 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

টঙ্গী থানার এসআই সাজেদা লতা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাটা গেইট সিগনালের পাশে মহাসড়ক পার হওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে (৫০) চাপা দেয়।

পরে এলাকাবাসী উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার পরনে সবুজ রঙের ফুল প্যান্ট ছিল বলে জানান এসআই।

ময়নাতদন্তের জন্য লাশ শুক্রবার সকালে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।