২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শার্শায় যুবককে কুপিয়ে হত্যা

যশোরের শার্শা উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2014, 11:49 AM

Updated : 22 Aug 2022, 06:38 PM

নিহত মহিদুল ইসলাম (২৫) উপজেলার শিকারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শার্শা থানার ওসি আহম্মেদ কবির হোসেন জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

পরিত্যক্ত ওই বাড়িতে প্রতিদিন মদ-গাঁজার আসর বসত বলে স্থানীয়দের উদ্ধৃত করে ওসি জানিয়েছেন।

তিনি বলেন, মহিদুল ওই বাড়িতে গিয়ে নিয়মিত নেশা করতেন। বৃহস্পতিবার নেশা করার সময় কে বা কারা তাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায়।

পরে স্থানীয়রা ওই বাড়িতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

পুলিশ একই দিন বিকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি কবির হোসেন।