২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতিম ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

এতিম, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, আলেম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইফতার করলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 08:20 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে ইফতারের আগে রাষ্ট্রপতি ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মো. সালাউদ্দিন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী মতিউর রহমান, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান ইফতার অনুষ্ঠানে যোগ দেন।