ঝিনাইদহে সাবেক সেনা কর্মকর্তার বাসায় ডাকাতি
ঝিনাইদহ শহরে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে ঢুকে নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা।
এসময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রী।
গৃহকর্তা ও তার স্ত্রী মরিয়ম বেগমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট রসুলের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ইমদাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোরের দিকে ৫/৬ জন মুখোশধারী তাদের বাসার ভেন্টিলেটর ভেঙ্গে ঘরের ভেতরে ঢোকে। বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তিনটি মোবাইল ফোন, কানের দুল, সোনার চেইন ও নগদ পাঁচ হাজার টাকাসহ মুল্যবান মালামাল লুট করে।
“রসুল বাধা দিতে গেলে তাকে ও তার স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।”
