২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে জনসংহতিকর্মী খুন

খাগড়াছড়ির মহালছড়িতে বাড়িতে হামলা চালিয়ে জনসংহতি সমিতির এক কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 12:29 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

নিহত জ্যোতিময় চাকমা (৩৫)সিন্দুকছড়ি ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় সূর্যকুমার চাকমার ছেলে। তিনি মোটর সাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।

বৃহস্পতিবার প্রথম প্রহরে দুর্বৃত্ত দল তার বাড়িতে হামলা চালায় বলে  খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান জানিয়েছেন।

পুলিশ সুপার মিজান নিহতের পরিবারকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত দেড়টার দিকে ১০/১২ জন অস্ত্রধারী জ্যোতিময়ের বাড়ি ঘিরে ঘরের দরজা খুলতে বলে। দরজা খুললে অস্ত্রধারীরা তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।”

গ্রামবাসীর কাছে খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে জ্যোতিময়কে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ্যোতিময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তার বাবা সূর্যকুমার জানিয়েছেন।