২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে পত্রিকার হকার খুন

রাজধানীর ‍মুগদা এলাকায় এক ব্যক্তি তার বাসায় ফেরার পথে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2014, 11:38 AM

Updated : 22 Aug 2022, 06:37 PM

বুধবার গভীর রাতে মান্ডার ছাতি মসজিদ এলাকায় এ হামলার শিকার হন শহীদুল ইসলাম (৪২)। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শহীদুলের।

তার স্ত্রী রাবেয়া জানিয়েছেন, তাদের গ্রামের বাড়ি ঝালকাঠীর নলছিটিতে। তার স্বামী ঢাকায় পত্রিকা বিক্রি করতেন।

তিনি পুলিশকে আরো জানান, রাতে তাদের বাসার কাছেই দুর্বৃত্তরা তার স্বামীকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে অজ্ঞাত এক লোক রাবেয়াকে ফোনে জানান শহীদুলের ওপর হামলার কথা।       

এটি ছিনতাইয়ের ঘটনা নাকি অন্য কিছু সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারছে না পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।