২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্দার্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

বেসরকারি নর্দার্ন ইউনিভার্সিটির এক শিক্ষকের বিরুদ্ধে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি সম্পর্কে কটূক্তির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 11:06 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ অভিযোগ আনেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক।

ওই বিশ্ববিদ্যালয়ের খুলনা ক্যাম্পাসের আইন বিভাগের শিক্ষক রাজিব হাসনাত শাকিল ও ক্যাম্পাস ইনচার্জ আনোয়ারুল করিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ফেরাউন’, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘নাস্তিক’ এবং রাষ্ট্রপতি আবদুল হামিদকে ‘বটতলার উকিল’ বলেছেন বলে অভিযোগে বলা হয়।

ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমান অভিযোগটি মামলা হিসেবে আমলে না নিয়ে তা কোতয়ালি থানাকে তদন্ত করে ১৬ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, নর্দার্ন ইউনিভার্সিটির খুলনা ক্যাম্পাসে ক্লাস চলাকালে আইন বিভাগের ওই শিক্ষক রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করেন।

৩০ জুন দৈনিক জনকণ্ঠে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘শিক্ষকের বক্তব্যের প্রতিবাদ করায় ছাত্রত্ব বাতিল’।

অভিযোগের স্বপক্ষে চারজনকে সাক্ষী রাখা হয়েছে বলে আইনজীবী আবদুল মালেক জানান।