২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী ও শিশুসহ ছয়জন নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:12 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে সরাইলের বেরতলা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন -ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রামের মিজান মিয়া (৪০), তার স্ত্রী নিলুফা বেগম (৩৫), ছেলে জুবায়ের মিয়া (৬) একই গ্রামের মাহফুজ মিয়া (৩৫) ও  মাসুম মিয়া (২)।

আরেক নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

খাটিহাতা বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নুর জানান, বেরতলায় সিলেটমুখী একটি ট্রাকের সঙ্গে আশুগঞ্জমুখী একটি যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ছয় আরোহী নিহত হয়।

এ দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।