ফেনীতে অস্ত্র উদ্ধার
ফেনীর ছাগলনাইয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে উপজেলার দৌলতপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান চালানো হয়, তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে র্যাব জানিয়েছ।
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, একটি বিদেশি এসএমসি, দেশে তৈরি একটি এলজি, একটি পাইপগান, রকেট ফ্লেয়ার, ছয়টি পাইপগানের কার্তুজ, ১৯টি চকলেট বোমা ও দুইটি কিরিচ।
র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আহম্মেদ মহি উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর এলাকায় রনি বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ ফেনী আঞ্চলিক ক্যাম্পের একটি দল সেখানে অভিযান চালায়।
এ ঘটনায় ছাগলনাইয়া থানায় অস্ত্র আইনে মোশারফ হোসেন রনি ওরফে রনি বাহিনীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এ বাহিনীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় আরো ১৯টি মামলা রয়েছে বলে জানান তিনি।
