গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোড়াবাড়ি পূর্ব পাড়া তাজুর টেক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, সকালে সাড়ে ১০টার দিকে তাজুর টেক এলাকার রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
চেক লুঙ্গি ও সাদা ফুল হাতা শার্ট পরা ওই ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
