২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীর হাতব্যাগে ২ কেজি স্বর্ণালংকার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর হাতব্যাগ থেকে দুই কেজি স্বর্ণালংকার জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল জানান, মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের যাত্রী মনোয়ারা আক্তারের (৪৫) হাতব্যাগ থেকে স্বর্ণালংকারগুলো জব্দ করা হয়।

দুই কেজি আট গ্রাম ওজনের এসব অলংকারের বাজারমূল্য ৮০ লাখ টাকা বলে জানান শুল্ক কর্মকমর্তা মশিউর।

ওই যাত্রীর পাসপোর্ট জব্দের পাশাপাশি বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।