বাগেরহাটে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু
বাগেরহাটে গ্রামীণফোনের থ্রিজি সেবা চালু হয়েছে।
সোমবার বিকালে বাগেরহাট প্রেসক্লাবে অবস্থিত গ্রামীণফোনের ডিসট্রিবিউশন কার্যালয়ে জেলা প্রশাসক মু. শুকুর আলী কেক কেটে এ সেবার উদ্বোধন করেন।
গ্রামীণফোনের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুল্লাহ হাবিব খান পাঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাটে গ্রামীণফোনের থ্রিজি সেবা আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় সদর ও মংলা উপজেলার গ্রাহকরা ভিডিও কল, দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারসহ সব ধরনের আধুনিক সুবিধা ভোগ করবেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের খুলনা অঞ্চলের বিপনন ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, টেরিটরি কর্মকর্তা তন্ময় দে মন্ডল, এসআইএম রাসেল, মো. মাহিদুল ইসলাম ও বাগেরহাট গ্রামীণফোন ডিসট্রিবিউশন কার্যালয়ের ডিসট্রিবিউশন ব্যবস্থাপক কমল কুমার দেব।
এর আগে সকালে বাগেরহাট শহরে গ্রামীণফোনের উদ্যোগে শহরে একটি র্যালি বের করা হয়।
