২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 07:30 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার মৃত সাদিয়া আকতার (২) বড় শিমলা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।

সাদিয়ার বাবা জাহিদুল ইসলাম জানান, দাদির সঙ্গে বাড়ির পাশে একটি দোকানে খাবার জিনিস কিনতে যায় সাদিয়া।

কোনো এক ফাঁকে সবার অলক্ষে দোকান ঘরের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খালে পড়ে যায় সাদিয়া।

খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামবাসী ওই খালে তার ভাসমান মৃতদেহ পাওয়া যায়।

আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।