২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের শীতলক্ষ্যা নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা ও গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 04:48 PM

Updated : 25 Apr 2022, 04:23 PM

সোমবার দুপুরে কাঁচপুর এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোনারগাঁও থানার ওসি রিজাউল হক জানান, দুপুরে কাঁচপুর পুরান বাজার এলাকায় শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

জিন্স প্যান্ট ও কালো ফুল হাতা শার্ট পরা ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানান তিনি।

এ ব্যাপারে সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে।