২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়ায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

পাবনার বেড়া উপজেলায় মোকাদ্দেস আলী মকলু (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 12:26 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

পুলিশের বেড়া সার্কেলের এএসপি আবু বকর সিদ্দিক জানান, রোববার গভীর রাতে উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে।

সোমবার সকালে পুলিশ মোকাদ্দেস আলী মকলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

নিহত মোকাদ্দেস হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

এএসপি আবু বকর বলেন, বাড়ির পাশের রাস্তায় হামলার শিকার হন মোকাদ্দেস।

দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায়, বলেন এএসপি আবু বকর।

এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে বলে জানান তিনি।