কারখানায় খাবার খেয়ে অর্ধশত অসুস্থ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাকার খানায় দুপুরের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন।
পুলিশ জানায়, রোববার বাইপাইল এলাকার ‘শাহরিয়ার ফেব্রিক্স লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে। তবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর তারা শঙ্কামুক্ত হয়েছেন।
শিল্প পুলিশের পরিচালক মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার দিকে কারখানার কয়েকশ শ্রমিক দুপুরের খাবার খায়।
খাওয়ার আধাঘণ্টা পর থেকেই একে একে শ্রমিকরা অসুস্থ হতে থাকে। অসুস্থ ৬৯ জন শ্রমিককে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কারখানাটিতে দুই হাজার শ্রমিক কাজ করে বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক রাশেদা বেগম ও হাসিনা বেগম জানান, দুপুরে তারা কারখানার ব্যবস্থাপনায় সরবরাহ করা ভাত, মুরগি ও গরুর মাংস খান। খাওয়ার কিছুক্ষণ পরপর কয়েকজনের বমি বমি ভাব হয় এবং মাথা ঘুরিয়ে মেঝেতে পড়ে যান।
