মাদারীপুরে নসিমন উল্টে বৃদ্ধ নিহত
মাদারীপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী নসিমন উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো আটজন।
নিহত আব্দুর রহমান মাতুব্বর (৭০) সদর উপজেলার দক্ষিণ বিরঙ্গর বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।
আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, যাত্রীবাহী নসিমনটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ নিহত হন। আহত হয় আরো আটজন।
