২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট খেলা নিয়ে ঢাকায় দুই দল ছাত্রের মারামারি

রাজধানীর তেঁজগাওয়ে শনিবার মারামারিতে জড়িয়েছিল পাশাপাশি থাকা দুটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 01:38 AM

Updated : 25 Apr 2022, 04:23 PM

ক্রিকেট খেলা নিয়ে বিকালের এই সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সংঘর্ষের পর দুই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিল্পাঞ্চল থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে সংঘর্ষ থামানো হয়।

“দুই পক্ষের সংঘর্ষের সময় ছাত্ররা প্রচুর ইট ছোড়াছুড়ি করেছে। এতে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশ সদস্যদের গায়েও ইটের আঘাত লেগেছে।”

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রায়হান বলেন, “বিকালে মাঠে ক্রিকেট খেলা নিয়ে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে আমাদের বাগবিতণ্ডা হয়। এক সময়ে তারা আমাদের গালাগালি করে এবং মারধর করে।”