কাঞ্চন পৌরসভায় মেয়র বাদশা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে বিএনপির নেতা (বিদ্রোহী) আবুল বাশার বাদশা মেয়র পদে জয়ী হয়েছেন।
শনিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ওমর ফারুক এই ফলাফল ঘোষণা করেন।
বাদশা আনারস প্রতীক নিয়ে ১৩ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত রফিকুল ইসলাম রফিক তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৭৩৬ ভোট।
এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী মজিবুর রহমান ভূইয়া ২ হাজার ১৬৭ ও স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম ৭৪ ভোট পেয়েছেন।
৯টি ওয়ার্ডের ১৩টি ভোট কেন্দ্রের ৮৩টি ভোটকক্ষে কাঞ্চন পৌরসভার ভোটগ্রহণ হয়। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৪৯।
