গাইবান্ধায় নদী ভাঙনে কয়েকশ পরিবার
অবিরাম বর্ষণ ও উজানের ঢলে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধিতে ব্যাপক নদী ভাঙনের সৃষ্টি হয়েছে।
ফলে গত এক সপ্তাহে গাইবান্ধার সাঘাটা উপজেলার পাতিলবাড়ি ও দক্ষিণ দিঘলকান্দি গ্রামের কয়েকশ পরিবার গৃহহীন হয়েছে।
ওই দুই গ্রামের তিনটি মসজিদ, দুটি কমিউনিটি সেন্টারের পাকা ঘর, দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিঘলকান্দি বাজারসহ অনেক স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে।
এছাড়া নদী তীরবর্তী আরো অন্তত পাঁচশ পরিবার ভাঙনের আতঙ্কে রয়েছে।
কিন্তু গত দুই সপ্তাহে আরো ২৩০ পরিবার ভিটে মাটি হারিয়েছে। তাদের ভাগ্যে এখনো কিছুই জোটেনি।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
ভাঙনের শিকার রফিক মিয়া ও মনির মির্জা জানান, ডাকাতি হলে গরু ছাগল, টাকা লুট হয়। আগুনে পুড়লে সহায় সম্পদ কিছু থাকে। কিন্তু নদী ভাঙনে বসতভিটা থেকে শুরু করে আবাদী জমিসহ সব শেষ হয়ে যায়। থাকে শুধু হাহাকার।
