২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে ভারতীয় শাড়ি জব্দ,  আটক ৩

মুন্সীগঞ্জের মাওয়া থেকে ট্রাকসহ চার কোটি টাকার ভারতীয় শাড়ি, থ্রি পিস ও থান কাপড় আটক করেছে কোস্ট গার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

কয়েকদিন আগে আটক এসব মালামাল শনিবার বিকালে শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।

এই ঘটনায় প্রভাত কুন্ডু (৫০), ট্রাক চালক রফিক সরদার (৪০) ও সহকারী লিটন আলী মোল্লাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পাগলা কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার হাসানুর রহমান জানান, সাতক্ষীরা থেকে এগুলো ঢাকায় নেওয়ার পথে গত বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে মাওয়ার চলন্ত ফেরি থেকে আটক করা হয়।

ওই সময় তারা বেনাপোল কাস্টমসের কাজগপত্র দেখায়। পরে ওই কাগজপত্র পরীক্ষার জন্য বেনাপোলে পাঠানো হয়।

শনিবার বিকালে বেনাপোল কাস্টমস এসব কাগজপত্র জাল বলে নিশ্চিত করার পর মালামাল শুল্ক বিভাগে জমা দেয়া হয়।