গাজীপুরে ভ্যানচাপায় নারী নিহত
গাজীপুরের কোণাবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় কাভার্ড ভ্যানচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী (৪৩) নিহত হয়েছেন।
শনিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে পুরিশ জানিয়েছে।
কোণাবাড়ী হাইওয়ে পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক (এসআই) আলমগীর সিদ্দিক জানান, বিকাল সাড়ে ৩টার দিকে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তাগামী একটি কাভার্ড ভ্যান ওই নারীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
