২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ লাখ টাকার চোরাই মালসহ গ্রেপ্তার ৩

রাজধানীর দনিয়ায় প্রায় চার লাখ টাকার চোরাই মালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 04:35 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

তারা হলেন রুবেল হোসেন (২৪), সামসুল আলম(৪০) ও ইয়াসমিন বেগম(৪০)।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রাবাড়ী থানা এলাকার ৭১ রসুলপুর, দনিয়ার একটি বাসা থেকে তাদেরকে শুক্রবার আটক করা হয়েছে।

তাদের কাছে ১১ ভরি স্বর্ণালংকার, ২২টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ, ২টি ডিজিটাল ক্যামেরা ও ২টি ভিডিও প্লেয়ার পেয়েছে পুলিশ। চুরি করা এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

এই তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় চুরি করে সে সব নিজেদের বাসায় লুকিয়ে রাখত বলে পুলিশের কাছে স্বীকার করেছে।