খালেদার ‘নালিশ’ হাস্যকর: জয়
ভারত বিরোধী অবস্থান নিয়েও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কাছেই ‘নালিশ’ করতে ছুটে গেছেন- এমন মন্তব্য এসেছে সজীব ওয়াজেদ জয়ের ফেইসবুক স্ট্যাটাসে।
শনিবার নিজের পেইজে তিনি লিখেছেন, “খালেদা জিয়া যখন বাংলাদেশে সফররত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রীর কাছে নালিশের জন্য ছুটে যান তখন ব্যাপারটা আমার কাছে সত্যিই হাস্যকর লাগে।
ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে শুক্রবার দেখা করে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে ‘নালিশ’ দেন খালেদা জিয়া।
এ সময় তিনি বলেন, “বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই।”
খালেদা জিয়ার ওই বক্তব্যের সমালোচনা করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা খালেদা জিয়ার উদ্যেশ্যে বলেন, “দেশের মানুষের সমর্থন না পেয়ে বিদেশি প্রভুদের পা ধরে কান্নাকাটি। আওয়ামী লীগ বিদেশি প্রভুদের পা ধরে কাঁদে না। আওয়ামী লীগ দেশের মানুষের শক্তিতে শক্তিমান হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
ফাইল ছবি
জয় তার ওই মন্তব্যের শেষে লিখেছেন- “কী লজ্জাজনক!”
