২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অস্ত্রসহ দুই ‘ডাকাত’ গ্রেপ্তার

সিলেট সদর উপজেলায় অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2014, 03:04 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন জানান, শনিবার ভোরের দিকে শিবেরবাজার মেঘারগাঁও এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ফকিরেরগাঁও গ্রামের জুনায়েদ আহমদ (২২) ও দস্তি শিবেরবাজার গ্রামের বাবুল মিয়া (২৮)।

দুজনের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় বেশকিছু ডাকাতির মামলা রয়েছে।

এছাড়া জালালাবাদ থানার চারটি ডাকাতি মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা গৌসুল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরের দিকে ওই এলাকায় রাস্তার মোড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালাতে পারলেও ধরা পড়ে দুজন।

এ সময় তাদের কাছ থেকে একটি কাটা রাইফেল ও ছোরা উদ্ধার করা হয়।