ধর্ষণচেষ্টায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার গ্রেপ্তার রফিকুল ইসলাম (৩৫) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কুঠিবাড়ি এলাকার জামে মসজিদ সংলগ্ন একটি মাদ্রাসার শিক্ষক। তিনি একই ইউনিয়নেরই উত্তর গোবদা গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে।
“বৃহস্পতিবার সকালে রফিক ওসমান আলীর বাড়িতে আসে। সেসময় বাড়িতে কেউ না থাকায় ওই শিশুটিকে একা পেয়ে রফিক ধর্ষনের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে রফিক পালিয়ে যায়।”
এ ব্যাপারে শুক্রবার বিকালে মেয়েটির বাবা ওসমান আলী বাদি হয়ে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার সন্ধ্যায় কুঠিবাড়ি জামে মসজিদ এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করে পুলিশ ।
পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়া বলেন, “থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় রফিকুলকে গ্রেপ্তার করে রাতেই লালমনিরহাট হাজতে পাঠানো হয়েছে।”
