২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার

যশোরের ঝিকরগাছায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 11:25 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

শুক্রবার ঝিকরগাছার গাবুরাপুর গ্রামের ওই ঘটনায় গ্রেপ্তার আব্দুল লতিফ (৬০) স্থানীয় মসজিদের ইমাম বলে ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।

আব্দুল লতিফ সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বাসিন্দা।

ঝিকরগাছা থানার ওসি মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন

,

“সকালে গাবুরাপুর মসজিদের ইমাম আব্দুল লতিফ শিওরদাহ সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে।”

পুলিশ কর্মকর্তা মোশাররফ জানান, বিকালে বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ইমামকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে।

শিশুটির বাবা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার মেয়ে ইমামের জন্য খাবার দিতে গিয়েছিল। ওই সময় ইমাম তার মেয়েকে চকোলেট দেয়ার কথা বলে বসিয়ে রাখে। এরপর তাকে ধর্ষণ করে। মেয়ে বাড়িতে এসে বিষয়টি জানালে এলাকাবাসী ইমামকে ধরে পুলিশে দিয়েছে।

সন্ধ্যায় শিশুটিকে যশোর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে শিশুটির স্বজনরা জানিয়েছেন।