২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রাকভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার

চট্টগ্রাম নগরীর মনসুরাবাদ এলাকা থেকে একটি ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছেন কোস্টগার্ড সদস্যরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 11:24 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার দুপুরে ডবলমুরিং থানার মনসুরাবাদ কাঁচাবাজার এলাকা থেকে একটি ট্রাকসহ দুই হাজার ৫০টি শাড়ি জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লেফটেনেন্ট কমান্ডার এম রাজিবুল ইসলাম।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১টি কার্টন ভর্তি অবস্থায় ভারতীয় শাড়িগুলো জব্দ করা হয়।”

কোস্টগার্ড কর্মকর্তা রাজিব বলেন, “কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জড়িতরা ট্রাক ফেলে পালিয়ে যায়।”

উদ্ধার করা শাড়িগুলোর বাজার মূল্য ৬১ লাখ টাকা বলে জানান তিনি।