২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রেস’ স্টিকারযুক্ত যান যাচাইয়ে অভিযান

প্রেস, সাংবাদিক বা সংবাদপত্র স্টিকারযুক্ত গাড়ি এবং মটরসাইকেলের সঠিক পরিচয় যাচাইয়ে অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্রাব) সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাতে প্রায় দুইঘন্টা মিরপুর এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এসময় প্রেস, সাংবাদিক বা সংবাদপত্র লেখা মটরসাইকেলসহ শতাধিক গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হয়।

রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এ অভিযানে ৩৩টি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়। এছাড়া প্রেস লেখা ৪টিসহ ২১টি গাড়ি আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের পক্ষে উপ কমিশনার (মিডিয়া) মো. মাসুদুর রহমান, অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইদুর রহমান এবং ক্রাবের পক্ষে সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকন অভিযানের সময় উপস্থিত ছিলেন।