২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাস খাদে, নিহত ২

মানিকগঞ্জ সদরে ঢাকা-আরিচা মহাসড়কে বাস খাদে পড়ে দুই জন নিহত হয়েছেন, আহত হন অন্তত ৩০ জন।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

শুক্রবার মহাসড়কের মুলজান এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন ঘিওর উপজেলার বেগুননার্সি গ্রামের আকবর মো. রনি (৩৫) ও বানিয়াজুরী গ্রামের   মিন্টু মিয়া (৪৫)।

আহতদের মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমিনুর রহমান জানান, গাবতলী থেকে ছেড়ে আসা পদ্মালাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পাটুরিয়া যাচ্ছিল।

বেলা ১১টার দিকে মুলজান এলাকায় নিযন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দেয়, এরপর বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রনি ও মিন্টুর মৃত্যু হয়।

ওসি আমিনুর রহমান আরো জানান, বাসটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।