গোপালগঞ্জে বাসচাপায় নিহত ১
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার সকালে কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মো. আব্দুল লতিফ জানান, রাস্তা পারাপারে সময় একটি বাস ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।
