২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ফেনীর মহিপালে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাক আরেক ট্রাককে ধাক্কা দিলে দুজন নিহত হয়েছেন।

ফেনী প্রতিনিধি

বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2014, 03:13 PM

Updated : 13 Oct 2022, 12:17 PM

এছাড়া মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকায় সেতুর রেলিং ভেঙে একটি মালবাহী লরি ঝুলে থাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মহিপাল থানার ওসি সালেহ আহম্মদ পাঠান জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর কালিপাল হাজী কালা মিয়া মার্কেটের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়।

এতে পেছনের ট্রাকের চালক ও সহকারী মারাত্মকভাবে আহত হন। ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।

এরা হলেন ট্রাক চালক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মহেষপুর এলাকার নূরনবীর ছেলে মোহাম্মদ মোর্শেদ (৩৩) ও সহকারী একই উপজেলার বাকীপুর গ্রামের শামছুল হকের ছেলে নূরুল ইসলাম (৩২)।

লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

পুলিশ দূর্ঘটনাকবলিত ট্রাক দুটিকে আটক করতে পারলেও দূর্ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।

ওসি সালেহ আহম্মদ আরো জানান, মহাসড়েকর ফেনীর মুহুরীগঞ্জ এলকায় একটি মালবাহী লরি সেতুর রেলিং ভেঙে ঝুলে থাকার কারণে দশ কিলোমিটার যানজটে আটকা পড়ছে সব ধরনের যানবাহন। এতে দূর্ভোগে পড়েছে কয়েক হাজার যাত্রী।

পুলিশ লরিটি উদ্ধার ও যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।