বাগেরহাটে যুবকের গলা কাটা লাশ উদ্ধার
বাগেরহাট সদর উপজেলায় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দড়িতালুক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বাগেরহাট শহরের কাজী নজরুল ইসলাম সড়কের সুরুচি গার্মেন্টেসের কর্মচারী ছিলেন তিনি।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নাইম নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। নাইম ওই গ্রামের মহিউদ্দিন শেখ ওরফে গুন্ডুর ছেলে।
বাগেরহাট মডেল থানার সহকারী পুলিশ সুপার রিপন কুমার মোদক জানান, জগন্নাথ মঙ্গলবার সকালে বাড়ি থেকে দোকানে যান। রাতে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলেও বাড়ি ফিরেন নি। দুপুরের দিকে প্রতিবেশী নাইম এসে খবর দেয় জগন্নাথের লাশ বাড়ির পাশের বাগানে পড়ে রয়েছে।
তিনি বলেন, তখন বিক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাগান থেকে জগন্নাথের গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
