২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জাল টাকাসহ দুই নারী আটক

ঢাকার সাভার থেকে জাল টাকাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 03:01 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, মঙ্গলবার গভীর রাতে সাভারের সবুজবাগ মহল্লা থেকে এক হাজার টাকার তিনটি জাল নোটসহ তাদের আটক হয়েছে।

এরা হলেন- ঝিনাইদহের কালিগঞ্জে উপজেলার সুজনের স্ত্রী রীনা আক্তার (২৫) ও নড়াইলের লোহাগড়ার ছালমা বেগম (৩০)।

ওসি মোস্তফা কামাল বলেন, এরা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসা করে আসছে। রাজধানী থেকে এক ব্যক্তি দুই-একদিন পর পর তাদের জাল টাকা দিয়ে যায়। রাতের আঁধারে বিভিন্ন দোকান থেকে জিনিসপত্র কিনে ওই জাল টাকা ভাঙায় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।